মহানবী (সা.)কে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কটূক্তি করার অভিযোগে মো. আমিনুর শাহ (৩৮) নামে এক কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজলার মহিষদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিনুর শাহ (৩৮) ওই গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
দোহার সার্কেলের এএসপি শামীম হোসেন জানান, সোমবার ইসলাম ধর্মকে অবমাননা করে মহানবী (সা.)কে নিয়ে ফেসবুকে কটূক্তি করে স্ট্যাটাস দেন আমিনুর শাহ। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
