ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো দেশ ছাড়তে গিয়ে আটক হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
দুর্নীতির অভিযোগে গত বছর তাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়া হয়। তিনি ট্রেন থেকে আটক হন বলে জানা গেছে। তবে তার গন্তব্য কোথায় ছিল তা জানা যায়নি।
গত নভেম্বরে একাধিক সরকারি কর্মকর্তা বা প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার (৭৫ মিলিয়ন পাউন্ড) আত্মসাতের অভিযোগ ওঠে। তাদের মধ্যেই একজন তিনি।
দেশ ছাড়ার সময় আটক ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬, ১০ঃ২২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
