ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

ফন্ট সাইজ:

ময়মনসিংহে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে কৃষক আশরাফ আলী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডে দণ্ডপ্রাপ্তরা হলেনÑ নূর হোসেন, সহিদুল ও উজ্জল মিয়া এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলো সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুন। সোমবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস অভিযুক্তদের উপস্থিতিতে এ আদেশ দেন। জানা যায়, জেলার ফুলপুর উপজেলায় জমি নিয়ে বিরোধে ২০১৪ সালের ১৮ই জানুয়ারি সকালে দণ্ডপ্রাপ্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে কৃষক আশরাফ আলীকে হত্যা করে। পরদিন নিহত আশরাফ আলীর ছেলে জুলহাসসহ ছয়জনকে আসামি করে ফুলপুর থানায় মামলা করে।

মামলায় তদন্ত, ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, জেরা আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে নূর হোসেন, সহিদুল ও উজ্জল মিয়াকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, সেইসঙ্গে অভিযুক্ত সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আকরাম হোসেন ও এ.এইচ.এম. খালেকুজ্জামান মামলা পরিচালনা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন