মৌলভীবাজার জেলার সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস)’র মেধা যাচাই পরীক্ষা-২০২৫ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাতে শহরের বেঙ্গল কনফারেন্স হলে, আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন বিআইএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।
এই সময় সংগঠন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষার নির্বাহী পরিচালক (সার্বিক) মো. শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তফা বক্স, বিআইএস-এর ভাইস চেয়ারম্যান আলমগীর আলম, মহাসচিব মোহাম্মদ নাজমুল হোসাইন, যুগ্ম মহাসচিব মো. মুজিবুর রহমান জসনু, সাংগঠনিক সচিব কামরান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সচিব কামরুল হাসান, অর্থ সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম অর্থ সচিব আব্দুস সোবহান দেওয়ান, যুগ্ম প্রচার ও প্রকাশনা সচিব রাসেল আহমদ, দপ্তর সচিব ইঞ্জিনিয়ার মো. ফয়েজ, সমাজ কল্যাণ সচিব হোসাইন আহমদ, যুগ্ম সমাজ কল্যাণ সচিব রেজাউল করিম রাফি, কার্যকরী পরিষদের সদস্য রাহেল আহমদ, মো. মনির উদ্দিন, মো. আশরাফুল ইসলাম তানভীর, শেখ মেহেদী হাসান, রেদওয়ান আহমদ সামি। নির্বাহী পরিচালক মো. নজমুল খান, সাঈদ আবদুল্লাহ হাসান, আব্দুল্লাহ আল মোহাইমিন রমি, আবদুস সামাদ সুজেল, ফাইয়ান আহমদ, নাহিদুর রহমান ইমরান, মাহদী হাসান নোমান, হুমায়ুন আহমেদ শিমুল, মোহাম্মদ হৃদয় মিয়া, টিম মেম্বার জাহেদুল ইসলাম আমিনুল, জুয়েল আহমদ, রাজু লাল মালাকার, বিপুল চন্দ্র দাশ, শাহরিয়ার রহমান শিহাব, মোহাম্মদ আমান রহমান, রাজন আহমদ, রাকিব হোসেন ইমন, রাফিদ আহমেদ রাফি, সৈয়দ ইমরান আলী, কামরুজ্জামান লাদেন, শাহ গৌছুল হোসেন সাকি, শাহান আহমদ, হোসাইন আহমদ, হোসাইন আহমদ সাব্বির, মো. আবদুল মুমিন তুহিন, দুরুদ আলী তালুকদার, তাসলিমুল ইসলাম প্রমুখ। এই মেধা যাচাই পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থীরা অংশ নেন। দ্রুত সময়ের মধ্যে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেয়া হবে।
