মৌলভীবাজার জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান মিজানকে সংবর্ধনা প্রদান করেছেন মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামবাসী। গতকাল বিকালে মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের নিজ গ্রাম বাজরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাজরাকোনা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভায় শওকাত আলী সুজনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান। মুহিবুর রহমান দিপলু ও হেলাল আশরাফের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের (অব.) অধ্যক্ষ ড. ফজলুল আলী, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বাদশা, মৌলভীবাজার সরকারি কলেজের (অব.) প্রফেসর সেলিম মিয়া তালুকদার, বাজরাকোনা জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য মুহিতুর রহমান হেলাল, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবুর রহমান মজনু।
বক্তব্য রাখেন- মনুমুখ ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহ ইমরান সাজু, মনুমুখ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোস্তফা মিয়া, সোনালী ব্যাংক (অ.) কর্মকর্তা এইচএম মোস্তাক আহমেদ, পরিবার কল্যাণ কর্মকর্তা (অব.) আব্দুল মতিন সানু।
উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সদস্য মাহমুদুর রহমান, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সাবেক চেয়ারম্যান খালিছুর রহমান, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাইম কবির, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, শেখ শাহব উদ্দিন, আবুল হোসেন, যুবদল নেতা এম এ নিশাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ সাহেদ, সহ-সভাপতি মাজহারুল ইসলাম রকি, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেজিম বক্স।
