হজে গিয়ে মৃত্যু হলো সিরাজুল প্রধানের

ফন্ট সাইজ:

সৌদি আরবের পবিত্র হজ পালন করতে গিয়ে সিরাজুল ইসলাম প্রধান (৬৫) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তিনি প্রায়ই বলতেন আল্লাহ্‌ যেন হজের মধ্যেই আমাকে তাঁর কাছে নিয়ে যান। নিহত সিরাজুল ইসলাম প্রধান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার পাগলা গ্রামের মৃত মর্জত আলী প্রধানের ছেলে। রোববার দুপুরে সিরাজুল ইসলাম প্রধানের ছেলে এনামুল হক পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার মদিনা নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন সিরাজুল। পরে রোববার সকালে হাসপাতালে সিরাজুল ইসলামের মরদেহ শনাক্ত করা হয়। সিরাজুল ইসলাম প্রধানের ছেলে এনামুল হক পারভেজ বলেন, আমার বাবা পবিত্র হজ পালন করার জন্য গত ২৩শে এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে।

গত শুক্রবার নামাজের পর বায়তুল্লাহ শরীফ তাওয়াফ শেষে সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে সেখানে দায়িত্বরত লোকজন মক্কা নগরীর একটি হাসপাতালে নিয়ে যান। আমরা খবর পাই বাবা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। কিন্তু গতকাল সকালে খবর আসে বাবা মারা গেছেন। পরে সকালে তার সহযাত্রীরা হাসপাতালে গিয়ে সিরাজুল ইসলাম প্রধানের মরদেহ শনাক্ত করেন।

সিরাজুল ইসলাম প্রধানের মেয়ের জামাতা আবু সাহিদ বলেন, আসরের নামাজের পর সেখানে জানাজা শেষে উনাকে মক্কার জান্নাতুল মুআল্লা কবরস্থানে দাফন করা হবে। আমার শ্বশুর প্রায়ই বলতেন, আল্লাহ্‌ যেন হজের মধ্যেই আমাকে তাঁর কাছে নিয়ে যান। আল্লাহ্‌ পাক উনার ইচ্ছা পূরণ করছেন। নিহত সিরাজুল ইসলাম স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন