হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে কারও মৃত্যু না হলেও, উপসর্গ নিয়ে সারা দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এক হাজার ৫৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। আর চলতি বছরের ১৫ই মার্চ থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে।

একই সময়ে, গত ২৪ ঘণ্টায় ২২৯ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। আর ১৫ই মার্চ থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৪৬০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ই মার্চ থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ২০ হাজার ৪৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১৭ হাজার ৮১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে একই সময়ে উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ই মার্চ থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ৪২ জন এবং সন্দেহজনক হামে ২০৯ জনের মৃত্যু হয়েছে।



ট্যাগসমূহ:

ভিক্ষু শীলানন্দ

২ মাস আগে

আমরা ইতি মধ্যে পত্রিকায় বিভিন্ন সময়ে দেখতেছি দেশের ছোট সন্তানের হামে অনেক মা, বাবার কোল শূন্য হয়েছে এ দায়ী কোনো সরকারে নেবে কি আওয়ামী সরকার নেবে নাকি বিদায়ী সরকার নেবে যে সরকার হউক যারা শিশুদের চিৎকার ক্ষেত্রে অবহেলা করেছে তাদেরকে আইনের আওতায় আনা দরকার যেহেতু যে শিশুরা মৃত্যু বরন করেছে তারাতো দেশের ভবিষ্যৎ ছিলো এদায় কেউ এড়িয়ে যেতে পারে না।

মন্তব্য করুন