কিশোরগঞ্জে খাল খনন উদ্বোধন

কিশোরগঞ্জে খাল খনন উদ্বোধন

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জে জলাবদ্ধতার কারণে ফসলি জমি নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা বিলে এই খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। শতাধিক কৃষকের উপস্থিতিতে অনুষ্ঠিত খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা মাজহারুল ইসলাম এমপি বলেন, কৃষকদের দুর্ভোগ লাঘব এবং জলাবদ্ধতা নিরসনে এই খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দ্রুত সময়ের মধ্যে খাল খননের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।

মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ। এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল্লাহ কায়সার প্রমুখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় কৃষকেরা জানান, খালের জলাবদ্ধতার কারণে ভাস্করখিলা বিল এলাকার জমির বোরোধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

খালটি খনন করা হলে এই ফসল রক্ষাসহ কৃষকেরা বছরে দুইটি ফসল উৎপাদন করতে পারবো। এতে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষক বাঁচবে এবং দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে। আব্দুল আউয়াল নামের এক কৃষক বলেন, শহরের ময়লা পানি জমিতে এসে আটকে থাকায় আমরা দীর্ঘদিন ধরে চাষাবাদ নিয়ে সমস্যায় ভুগছিলাম। খালটির খনন কাজ শেষ হলে পানি দ্রুত নদীতে নেমে যাবে। এতে কৃষিকাজ স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন