মেহেরপুরের মুজিবনগরে বাথরুমে রাখা বালতি ভর্তি পানিতে ডুবে ইব্রাহিম ইবনে আরিয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু আরিয়ান ওই এলাকার শরিয়ত হোসেন দুদুর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শিশুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে সে বাথরুমে ঢুকে পড়ে। সেখানে থাকা একটি পানিভর্তি বালতির মধ্যে শিশুটি উপুড় হয়ে পড়ে যায়। পরে একপর্যায়ে তার মা বাথরুমে গিয়ে দেখেন শিশুটি বালতির পানিতে নিথর পড়ে আছে।
তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি
২৬ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
