হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ১

ফন্ট সাইজ:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গতকাল দিবাগত রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ‘মা-বাবার দোয়া’ বরফ কল সংলগ্ন এলাকা থেকে ১৫টি ব্যারেলে মজুত রাখা মোট ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে ডিজেল মজত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মো. মহিউদ্দিন (৪৫) নামের একজনকে আটক করা হয়। পরে জব্দকৃত ডিজেল ও আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী জানায়-বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ মজুত ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’- নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জাতীয় স্বার্থবিরোধী এ ধরনের কার্যক্রম দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন