চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় অন্তত চারটি ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। একটি মিছিল থেকে ৬ জন এবং অপর দু’টি মিছিলের ঘটনায় ৩ জন গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। শুক্রবার এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো শেয়ার করা হয়।
জানা যায়, নগরের জিইসি, দুই নম্বর গেট ও সিআরবি এলাকায় নগর ছাত্রলীগ ও এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে পৃথক বিক্ষোভ মিছিল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল দাবি করেন, জিইসি এলাকার মিছিলটি সকালে এবং লালখান বাজার ও সিআরবি এলাকার মিছিলগুলো জুমার নামাজের পর অনুষ্ঠিত হয়। জিইসি এলাকা থেকে শুরু হওয়া একটি মিছিল গোলপাহাড় মোড়ের দিকে অগ্রসর হতে দেখা যায়। এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে অংশ নেয়া মিছিলকারীরা আওয়ামী লীগের সমর্থনে বিভিন্ন সেøাগান দেন। অন্যদিকে সিআরবি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি টাইগারপাসের দিকে যায়। সেখানেও শেখ হাসিনার সমর্থনে সেøাগান দেয়া হয়। একইভাবে লালটুপি পরে দুই নম্বর গেট এলাকাতেও আরেকটি মিছিল করতে দেখা গেছে। এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় তেলের দাম বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হারিকেন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। এ মিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পারভেজ তালুকদার।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, সবাই যখন জুমার নামাজ পড়তে গেছে তখন পলোগ্রাউন্ড স্কুলের সামনে থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। কয়েক সেকেন্ডের সেই মিছিল শেষ হওয়ার আগেই আমাদের টহল টিম হানা দিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, সকালে মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। নিষিদ্ধ সংগঠনের কোনো তৎপরতা চলতে দেয়া হবে না। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। মিছিলগুলোর ভিডিও বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
চট্টগ্রামে একদিনেই নিষিদ্ধ ছাত্রলীগের ৪ মিছিল
স্টাফ রিপোর্টার, চট্টগাম থেকে
২৫ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
