শায়েস্তাগঞ্জে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

শায়েস্তাগঞ্জে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

ফন্ট সাইজ:

প্রচণ্ড গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ‘বিদ্যুতের লোডশেডিং। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার মানুষের জনজীবন। দুর্গম এলাকা ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে শিশু, বৃদ্ধ আর হাসপাতালে ভর্তি রোগীরা। গত এক সপ্তাহে জেলায় বিদ্যুতের লোডশেডিং অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানায় ভুক্তভোগীরা।

চাহিদার অর্ধেকে নেমে এসেছে জেলায় বিদ্যুৎ সরবরাহ। স্থানীয়রা জানান- শায়েস্তাগঞ্জের উপজেলায় প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। কোনো কোনো এলাকায় নিয়ম করে এক ঘণ্টা পর পর আবার কোনো কোনো এলাকায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের ঘটনা ঘটছে। এদিকে শায়েস্তাগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগীরাও পড়েছেন ভোগান্তিতে। শায়েস্তাগঞ্জের জনবহুল বিদ্যুৎ সরবরাহ যেখান থেকে হয় সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই স্টেশন থেকে চাহিদামতো সরবরাহ না থাকায় শায়েস্তাগঞ্জে বেশির ভাগ সময় বিদ্যুৎহীন থাকছে। যে সময়টুকু বিদ্যুৎ থাকছে তাতেও লো ভোল্টেজ। এ ছাড়া বিভিন্ন উপজেলায় লোডশেডিং চলছে বলে তিনি জানান।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন