নবীগঞ্জে কলেজছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার ৩

নবীগঞ্জে কলেজছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

নবীগঞ্জে করগাঁও ইউনিয়নের বেগমপুর সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষে কলেজছাত্র হত্যার পাঁচদিন পর তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের তাহেরপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার বেগমপুরে গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হেলাল মিয়া, নাসির মিয়া ও মাসুম মিয়া।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জয়ন্ত তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত রোববার উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর এলাকায় সরকারি জায়গা দখল নিয়ে হেলাল মিয়া ও খলিলুর রহমানের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় খলিলুর রহমানের কলেজপড়ুয়া সন্তান মঞ্জুর মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন