ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণ, প্রাণ গেল চালকের

ফন্ট সাইজ:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণে মো. শিপন (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার চরবাকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিপন কুমিল্লার বুড়িচং উপজেলার রামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শিপন নিজেই তার ব্যবহৃত ট্রাক্টরের চাকায় হাওয়া দিচ্ছিলেন। এ সময় হঠাৎ চাকা বিকট শব্দে বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন