দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের দামোদরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খুলনার পাইকগাছার বেতবুনিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৪৪) ও একই এলাকার ভিলেজ পাইকগাছা গ্রামের মোসলেম মোড়লের ছেলে হানিফ মোড়ল (৫০)। তারা দু’জনেই ভুসিবোঝাই একটি ট্রাকের আরোহী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, দিনাজপুরগামী আলুবোঝাই একটি ট্রাক এবং বগুড়াগামী ভুসিবোঝাই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। হানিফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে। ট্রাক দু’টি জব্দ করা হয়েছে।
