ধানক্ষেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের হরিণাপোতা মাঠের ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার জন্য গেলে ধানক্ষেতে একটি মরদেহ দেখতে পায়। তারা থানা পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে রাতের কোনো এক সময় ধানক্ষেতে ফেলে রেখে যায়। মরদেহের গলায় কয়েকটি চিহ্ন রয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন