আজ ২৪শে এপ্রিল সাভারে বাজার বাসস্ট্যান্ডে অবস্থিত বহুতল ভবন রানা প্লাজা ভয়াবহ ধসের ১৩ বছর। আহত, নিহত এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক-কর্মচারীরা আজ ১৩ বছর পার হলেও এখনো উপযুক্ত ক্ষতিপূরণ এবং দোষীদের বিচার দেখতে পারেননি। সেদিনের সেই ট্র্যাজিডিতে ভেঙে গিয়েছিল হাজারো স্বপ্ন।
এখনো আহত শ্রমিকদের তাড়া করে বেড়ায় ভয়াল সেই স্মৃতি। যার ক্ষত আজও শুকায়নি। এখনো ভবন ধসের ঘটনায় দোষীদের বিচারের দাবি এবং উপযুক্ত ক্ষতিপূরণের জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় রানা প্লাজার শ্রমিক-কর্মচারীরা।
