শৈলকুপায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

ফন্ট সাইজ:

শৈলকুপার মনোহরপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের মাধবপুর গ্রামে শের আলী গ্রুপ এবং মশিউর গ্রুপের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহতের নাম মোহন শেখ। তিনি প্রবীণ বিএনপি কর্মী। জানা গেছে, বৃহস্পতিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাধবপুর গ্রামে শের আলী গ্রুপ এবং মশিউর গ্রুপের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে মোহন শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু জাহেদ চৌধুরীর সমর্থকদের সঙ্গে শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাতের সমর্থকদের বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় যুবদল নেতা জাহেদের এক সমর্থককে মারধর করে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাতের লোকজন। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় মোহন শেখ (৬৫) নিহত হন। নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১০ জন আহত হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন