চলন্ত সিএনজিতে আগুন নেভাতে গিয়ে মিললো গাঁজা

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় আকস্মিক আগুন লেগে যায়। পরে নেভাতে গিয়ে পাওয়া গেল ১০ বান্ডিল গাঁজা। বুধবার সকালে পৌর শহরের চণ্ডীবের উত্তরপাড়া প্রাইমারি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ সিএনজি জব্দসহ এসব গাঁজা উদ্ধার করে।

এ তথ্য নিশ্চিত করে ও স্থানীয়দের বরাত দিয়ে ভৈরব থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন- সকাল ১১টায় খবর পায় পৌর শহরের চণ্ডীবের উত্তরপাড়া প্রাইমারি স্কুলের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভাতে গেলে সিএনজিটির ইঞ্জিনের ভিতরে কালো পলিথিনে মোড়ানো ৯ বান্ডেল ও ১টি ছেঁড়া বান্ডিলসহ ১০ বান্ডিল গাঁজা পাওয়া যায়।

স্থানীয়রা গাঁজা পাওয়ার পর সিএনজিচালক সিএনজি রেখে পালিয়ে যায়। তিনি আরও বলেন-এ বিষয় নিয়ে তদন্ত চলছে। সিএনজি জব্দসহ গাঁজাগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। আনুমানিক ১৯ কেজি গাঁজা পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন