বিয়ানীবাজারে এসএসসি ও দাখিল পরীক্ষার্থী তিন ছাত্রী উধাও!

ফন্ট সাইজ:

এসএসসি-দাখিল পরীক্ষা শুরুর প্রথম দিন মঙ্গলবার বিয়ানীবাজারের তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ ছাত্রী রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। তাদের একজন দাখিল পরীক্ষার্থী এবং অপর দু’জন এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

সূত্র জানায়, পরীক্ষা শুরুর প্রথম দিন উধাও হওয়া ছাত্রীদের একজন কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দেননি। অপর দু’জন পরীক্ষা দিয়ে আর বাড়ি ফিরেননি। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় বুধবার পৃথক ৩টি সাধারণ ডায়েরি করা হয়েছে। উধাও ছাত্রীদের একজন উত্তর আকাখাজনা দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেন।

তিনি মাথিউরা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দেয়ার কথা। চরিয়া গ্রামের আরেকজন দুবাগ স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন এবং অন্যজনের বাড়ি পৌর শহরের নয়াগ্রামে। তিনি পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেন। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, এসএসসি পরীক্ষার্থীদের উদ্ধারে আমাদের পৃথক অভিযান চলছে। দ্রুত তাদের উদ্ধার করা সম্ভব হবে। তবে উধাও হওয়া ছাত্রীরা অপহরণ হননি এটা নিশ্চিত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন