দেবর-ভাবির সম্পর্কের ভিন্ন এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ভাবি’। কোরবানির ঈদ উপলক্ষে নির্মিত এই নাটকে একসঙ্গে দেখা যাবে শারমীন জোহা শশী ও নিলয় আলমগীরকে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। ইতিমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে সম্পাদনাসহ পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আসছে ঈদুল আজহায় নাটকটি ইউটিউবে মুক্তি পাবে।
