বৃটিশ পার্লামেন্টে অধিবেশন চলাকালীন প্রধামন্ত্রী কিয়ের স্টারমারকে উদ্দেশো করে এক সাংসদের বিরূপ মন্তব্যে পার্লামেন্টে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীকে অপমান করে মন্তব্য করায় ওই সাংসদকে ৫ দিনের জন্য সাসপেন্ড করা হয়।
জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল ) বৃটিশ পার্লামেন্টের অধিবেশন চলাকালে এমপি জারাহ সুলতানা তার বক্তব্যে প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারকে ''বেয়ার ফেইসড লায়ার '' বা ''নির্লজ্জ মিথ্যাবাদী'' বলে মন্তব্য করেন। এসময় সংসদে বিতর্কের সৃষ্টি হয়।
সংসদের নিয়ম অনুযায়ী কোনো এমপি অন্য সদস্যকে বা প্রধানমন্ত্রীকে সরাসরি “মিথ্যাবাদী’ বলতে পারেন না। তাই স্পিকার সঙ্গে সঙ্গে তার মন্তব্য প্রত্যাহারের নির্দেশ দেন। তবে জারাহ সুলতানা সেই নির্দেশ মানতে অস্বীকৃতি জানান এবং নিজের বক্তব্যে অনড় থাকেন। এতে পার্লামেন্টে উত্তেজনা আরও বেড়ে যায়। মন্তব্য প্রত্যাহার করতে অস্বীকার করলে স্পিকার তাকে ‘নেইমড ’ করেন যা পার্লামেন্টে শাস্তিমূলক একটি প্রক্রিয়া।
পরবর্তীতে হাউস অব কমন্সে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক প্রস্তাব আনা হয় এবং ভোটের মাধ্যমে তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে তাকে ৫ দিনের জন্য সাসপেন্ড করা হয়।
এই ঘটনার পর জারাহ সুলতানা আরও কঠোর ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তার পদত্যাগ দাবি করেন। ঘটনাটি বৃটিশ রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ দীর্ঘ সময় পর এমন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলো সংসদে। একই বিতর্কে আরেক এমপিকেও কক্ষ থেকে বের করে দেয়া হয়েছে।
বৃটিশ পার্লামেন্টে বিতর্ক
প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলায় এমপিকে সাসপেন্ড
আরিফ মাহফুজ , লন্ডন থেকে
অনলাইন
১ মাস আগে
২২ এপ্রিল (বুধবার), ২০২৬, ১০ঃ৩৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
