বান্দরবানে সেনা রিজিয়নের মানবিক সহায়তা

বান্দরবানে সেনা রিজিয়নের মানবিক সহায়তা

ফন্ট সাইজ:

বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে বসবাসরত দুস্থ, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে ব্রিগেড সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে এই সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের ৬৯ পদাতিক ব্রিগেডের জিথ্রিআই ক্যাপ্টেন মো. সামিউল ইসলাম এ সময় সেনাবাহিনীর স্টাফ সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সেনা রিজিয়নের এই মানবিক কার্যক্রমের আওতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে উলেখযোগ্য হলো সিকদার পাড়া জামে মসজিদে একটি মাইক ইউনিট ও সাউন্ড সিস্টেম প্রদান, ৪টি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণে ঢেউটিন সহায়তা, কন্যাদায়গ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা এবং অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ।
এ ছাড়াও ৪টি অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় এবং অসচ্ছল কিন্তু মেধাবী ১৭ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পার্বত্য অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের জীবনমান উন্নয়নে সেনা রিজিয়ন নিয়মিত এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন