হরমুজ অবরোধে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেস। তিনি স্বাধীনভাবে নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিব হরমুজ প্রণালিতে চলমান অবরোধ দ্রুত খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন বলে সাংবদিকদের জানান তার মুখপাত্র স্টিফেন ডুজাররিক। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। তিনি বলেন, গত ৪৮ ঘণ্টায় হরমুজ প্রণালিতে অনেক কিছু হয়েছে, অনেক ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। হরমুজে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। ডুজাররিক সংঘাত পরিস্থিতি নিয়ে জাতিসংঘের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, কোনো সামরিক দৃষ্টিভঙ্গিতেই বেসামরিক স্থাপনায় হামলা চালানো এবং বেসামরিক মানুষ হত্যা গ্রহণযোগ্য হতে পারে না। বিশ্বের ১০ থেকে ১২ ভাগ সার সাপ্লাই আটকে আছে। ইউরিয়া সারের মূল্য বৃদ্ধি পেয়েছে। তেলের দামও বৃদ্ধি পেয়েছে। এতে সবার ক্ষতি হচ্ছে।
হরমুজ অবরোধে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ মাস আগে
২১ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬, ১ঃ২৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Abu Yusuf Khan
১ মাস আগেইউনাইটেড নেশনস-এর নাম হওয়া উচিত: Udbeg Nations (UN) ! খালি উদ্বেগ প্রকাশ করা ছাড়া কোন এচিভমেন্ট নাই ।😂🤣😂🤣🤣