আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফন্ট সাইজ:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে কটূক্তি করায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জ আদালত।

মঙ্গলবার বেলা পৌনে ১২ টার দিকে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতের বিচারক সুমন ভুঁইয়া এই নির্দেশ দেন। এরআগে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ূন কবীর বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে আদালতের বিচারক সুমন ভুঁইয়া মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মামলার বাদী অ্যাড. হুমায়ূন কবীর মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেন।

জ্বালানি মন্ত্রীকে নিয়ে ছড়িয়ে পড়া এক মিনিট ৪৬ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে আমির হামজাকে বলতে শোনা যায়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক এবং ইসলামবিদ্বেষী, আপাদমস্তক ইসলামবিদ্বেষী; যদিও বলেন, তিনি জামায়াতে ইসলামী বা চরমোনাই পীরের বিরোধী না, তিনি ইসলামবিদ্বেষী। এই দেশে ধর্ম প্রতিষ্ঠার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি, তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছে, আপনি বলেন? মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন। তাদের জিজ্ঞেস করেন, তারা ধর্মবিদ্বেষী বা ইসলামবিদ্বেষী কি-না।’

Aminur Rahman

১ মাস আগে

এধরনের মস্তুিস্ক বিকৃত মানুষকে আলেম বলে কিভাবে। এই উন্মাদটাকে অবিলম্বে গ্রেফতার করা হউক। একজন মুসলমান অন্য মুসলমানের নামে কুৎসা রটনা করতে পারেনা কোন নারী কে নিয়ে বাজে মন্তব্য করতে পারেনা।

জামশেদ পাটোয়ারী

১ মাস আগে

জামাতের উচিৎ স্বউদ্বোগে এমপিদের সংসদের কার্যপনালী বিধি ও সংবিধানের উপর কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা। মানুষ মরণের আগ পর্যন্তও শিখতে পারে তাতে লজ্জার কিছু নাই। জামাতের এমপি অজ্ঞতার কারণে সংসদ এবং সংসদের বাইরে যথোপযুক্ত ভূমিকা রাখতে পারছেনা তাতে তারা হাস্যরসের সৃষ্টি করছে।

Md. Zakir Hossain

১ মাস আগে

এই মাওলানার বাবা দাদা নাকি ৩৬ বছর আওয়ামী লীগের হয়ে এলাকায় চেয়ারম্যান ছিলেন, অথচ এলাকার মানুষ বলছে তার পরিবারের কেহই চেয়ারম্যান ছিলেন না। তাহলে বুঝেন সে কত বড় মিথ্যুক। এদের কে আইনের আওতায় এনে বিচার করা হউক।

হারুন উর রশীদ

১ মাস আগে

মাহফিলে এদের বয়ান শুনলে বোঝা যায় তেনারা ইসলাম বা কোরআন কতটা বুঝেন!

Sakhawat

১ মাস আগে

এটা ওয়াজ মাহফিল না, ভুল-শুদ্ধ যাই বলবেন হাজিরানে মজলিস শুধু মারহাবা বলবে । এটা রাজনীতির মাঠ কথা হিসাব করে বলা লাইগবে । মুখের দোষে আগেও জেল খাটার অভ্যাস তার আছে। জামাত কি বুঝে এই বাচাল কে নমিনেশান দিয়েছিল?

Abdul Matin Sikder

১ মাস আগে

একদম সঠিক হয়েছে, দেশবিরোধী এই মোনাফিকের দল প্রতিদিন প্রতিক্ষন জনগনকে অশান্তি দিয়ে পাগল করে ছাড়তেছে। হয়তো ওরা ভারতীয় পরিকল্পনায় ভয়াবহ কোন গোপন এজেন্ডা বাস্তবায়নে একের পরে এক এসব অপকর্ম করে বেড়াইতেছে। অত্যান্ত বড় হয়ে যাওয়া ওদের মিথ্যার জিহবা কেটে না দিলে, দমন করতে ব্যার্থ হলে, জনগন কিন্তু সরকারের উপরে খুব নাখোশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, জনগন শান্তির আশায় বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করেছে।

আনিস উল হক

১ মাস আগে

মাঘমাস না চৈত্র মাস না বুঝলে সমস্যা হতে পারে।

ম নাছিরউদ্দীন শাহ

১ মাস আগে

অতিথ থেকে কেও নিচ্ছে না। সবাই যার যার মতে মন্তব্য করে যাচ্ছেন। হাজারো হাজার রক্তাক্ত শহীদি কাফেলা অদ‍্য লক্ষাদিক ক্ষতবিক্ষত বাংলার জমিনে জীবন্ত গাজিদের সামনে দেশের লক্ষ কোটি
আগষ্টের গনজোয়ারের সর্বস্থরের মানুষ দেখছে।
মানুষ আর কত জীবন দিবেন গনতন্ত্র মানবাধিকার ন‍্যায় নীতি প্রতিষ্ঠার জন্যে। আরেকটি যুদ্ধ আরেকটি বিপ্লবের প্রযোজন পরিলক্ষিত হচ্ছে?
এই দেশের ছাত্র জনতা বিশ্বের মাঝে শক্তিশালী স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রবল প্রতাপশালী সরকার কে পরাজিত করেছে। জানিনা আমাদের জাতীয় নেতাদের কেন শিক্ষা হচ্ছে না =====/

Engr. Mostafa Kamal

১ মাস আগে

এই এম পি সাহেব বলে কি । বিচার করা উচিত।

লিমা

১ মাস আগে

তার সাথে আলোচনা করেও শেষ করা যেত।আইনের আওতায় আনা খুব বাহাদুরি নয়।তারাতো একই পার্লামেন্টের লোক।

Sakhawat

১ মাস আগে

তারা আলোচনা বলতে আসলে ওয়াজ-মাহফিলই বোঝে নিজেদের কথাকেই চূড়ান্ত সত্য মনে করে, তারা যা বলে সেটাই সত্যি, সেটা কিতাবে আছে, আর ভিন্নমতের প্রতি তাদের সম্মান বলতে প্রায় কিছুই নেই।

BAl

১ মাস আগে

motamoter sadhinota nei ?

মুহাম্মদ সাদেক সফিউল্লাহ

১ মাস আগে

আল্ট্রা ফ্যাসিষ্ট বট বাটপার নিপাত যাক।। আইনের আওতায় আনা জরুরী ।।

Md. Abdur Razzak

১ মাস আগে

চাঁদাবাজ নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক।

নজরুল ইসলাম

১ মাস আগে

দুই সাপের একই বিষ

মন্তব্য করুন