বন্ধুর কবর খুঁড়তে গিয়ে মারা গেলেন আরেক বন্ধু

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে মারা গেলেন আরেক বন্ধু

ফন্ট সাইজ:

চাঁদপুরের ফরিদগঞ্জে ছোটকাল থেকে একসঙ্গে চলা দুই বন্ধুর একজনের কবর খুঁড়তে গিয়ে কবরের মধ্যেই মৃত্যুবরণ করেন আরেক বন্ধু। ফরিদগঞ্জ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া ছৈয়াল বাড়ি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে এ ঘটনা ঘটে।

রোববার রাতে একসঙ্গে চা পান এবং সোমবার ভোরে ফজরের নামাজ আদায় করেন দুইবন্ধু। কিন্তু সকালেই বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান বাচ্চু পাটওয়ারী (৮৫)। পরে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে মারা যান আরেক বন্ধু আবুল হাশেম (৯০)।

স্থানীয়রা জানায়, আবুল হাশেম ও বাচ্চু পাটওয়ারী নামে দু’জনের বন্ধুত্ব ছিল বহু বছরের। একজন ছিলেন কাঠমিস্ত্রি, অন্যজন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন। জীবদ্দশায় তারা একসঙ্গে সময় কাটাতেন, গল্প করতেন, এমনকি এলাকার মৃত ব্যক্তিদের দাফনের জন্য বিনা পারিশ্রমিকে কবর খুঁড়তেন। এ পর্যন্ত তারা শতাধিক কবর খুঁড়েছেন।

বাচ্চু পাটওয়ারীর ভাতিজা নাজির আহমেদ হুমায়ুন পাটওয়ারী বলেন, ‘আমরা একসঙ্গে কবর খুঁড়ছিলাম। হঠাৎ করেই হাশেম কাকা কবরের ভেতরে শুয়ে পড়েন। পরে তাকে দ্রুত তুলে দেখি, তিনি আর বেঁচে নেই।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন