সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৮, এনসিপি’র ২ জন মনোনীত

ফন্ট সাইজ:

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। সোমবার সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এই তালিকা ঘোষণা করা হয়। চূড়ান্ত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে ৮ জন এনসিপি থেকে ২ জন, জাগপা ও খেলাফত মজলিস থেকে একজন করে দুই জন এবং বিশেষ ক্যাটাগরি থেকে ১ জন মনোনয়ন পেয়েছেন। জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থীরা হলেন- নূরুন্নিসা সিদ্দিকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ এবং সামসুন নাহার। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু, জাগপা’র চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম মনোনয়ন পেয়েছেন। উল্লেখ্য, নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ মঙ্গলবার। আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩শে এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬শে এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮শে এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০শে এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ই মে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন