কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজান খান ও ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোবারক চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘির পাড়ে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুবরাজ চৌধুরী, জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. খোরশেদ আলম, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খোদেজা আক্তার। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেনÑ উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী, উপজেলা বিএনপি’র সদস্য ও জগন্নাথদীঘি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমান রানা, উপজেলা বিএনপি’র সদস্য তারিন চৌধুরী, জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জাফর ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক নয়ন মজুমদার, সাংগঠনিক সম্পাদক পারভেজ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লতিফুল আলম মজুমদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী খোকন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী, সহ-সভাপতি সাইফুল ইসলাম রাশেদ, জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক নুরুন্নবী মানিক, সাংগঠনিক সম্পাদক গাজী ইয়াছিন, জগন্নাথদীঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাজী ইউসুফ বেলাল, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, গুণবতী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আলম সেলিম, চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান জাহাঙ্গীর প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে জগন্নাথদীঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজান খান ও ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোবারক চৌধুরীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার মধ্যদিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
চৌদ্দগ্রামে ২ বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
২১ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
