জাকার্তায় অভিষেকের অপেক্ষায় বাংলাদেশ

এশিয়ান গেমস নারী হকি বাছাই

জাকার্তায় অভিষেকের অপেক্ষায় বাংলাদেশ

ফন্ট সাইজ:

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হতে যাওয়া উইমেন’স এশিয়ান গেমস হকি বাছাই টুর্নামেন্ট খেলতে রোববার রাতে দেশ ছাড়ে ১৮ সদস্যের বাংলাদেশ নারী হকি দল। আগামী ২৩ থেকে ২৯শে এপ্রিল পর্যন্ত হবে এই আসর। এশিয়ান গেমস বাছাই টুর্নামেন্ট দিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে মেয়েরা। টুর্নামেন্টের শীর্ষ চার দল আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের মূল আসরে খেলার টিকিট পাবে।

টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। যাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। যেখানে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ হিসেবে থাকছে চাইনিজ তাইপে, হংকং ও উজবেকিস্তান। অন্যদিকে ‘বি’ গ্রুপে লড়বে স্বাগতিক ইন্দোনেশিয়া, কাজাখস্তান, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা। বাছাইপর্বে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিকেএসপির অভিজ্ঞ কোচ মো. জাহিদ হোসেন রাজু। তার সহকারী হিসেবে দলের সঙ্গে আছেন রিতু খানম। বয়সভিত্তিক পর্যায়ে আন্তর্জাতিক ম্যাচ খেললেও জাতীয় দল হিসেবে এটিই বাংলাদেশের মেয়েদের প্রথম যাত্রা। অথচ আন্তর্জাতিক মঞ্চে খেলতে যাওয়ার আগে নীরব ভূমিকায় ছিল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। দেশ ছাড়ার আগে ফেডারেশন খেলোয়াড়দের সংবাদমাধ্যমের সামনে আনেনি ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন