ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) মিরপুরের টোলারবাগ খাল (মিরপুর মাজার রোড হতে গাবতলি মেইন রোড পর্যন্ত) খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ডিএনসিসি। আজ সোমবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় ডিএনসিসি প্রশাসক বলেন, একটি বাসযোগ্য শহর উপহার দেয়াই ডিএনসিসির প্রথম অঙ্গীকার। জনগণের করের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করে প্রয়োজনীয় খাতে ব্যয় করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ আমাদের সঠিকভাবে তদারকি করতে হবে যাতে মানহীন কাজ করে বিল নেওয়ার সুযোগ না থাকে। সকল কাজ টেন্ডারে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, সকল নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএনসিসি কাজ করছে এবং এই কার্যক্রম কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। আসন্ন ঈদুল আযহার প্রস্তুতি নিয়ে প্রশাসক বলেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ঈদের দিন ৬ ঘণ্টার মধ্যে ঢাকা শহর পরিচ্ছন্ন করা হবে এবং টানা ৭২ ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঞ্চল ৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দীন।
টোলারবাগ খাল খনন কার্যক্রম শুরু করলো ডিএনসিসি
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ মাস আগে
২০ এপ্রিল (সোমবার), ২০২৬, ৯ঃ৩৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
