কিশোরগঞ্জের কুলিয়ারচর-মানিকদী সংযোগ সেতু থেকে নবম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেছে এমন অভিযোগে তামিম (২৫) নামের এক মাদকাসক্তকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। অভিযুক্ত মো. তামিম কুলিয়ারচর পৌর সদরের চারারবন মহল্লার মৃত ফরিদ উদ্দিনের ছেলে। পুলিশ অভিযুক্ত তামিমকে গতকাল বিকালে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করেছে।
জানা যায়, গত ১৯শে এপ্রিল দুপুরে ওই ছাত্রী তার ৪ বন্ধুকে নিয়ে ব্রিজে ঘুরতে আসে। এ সময় মাদকাসক্ত তামিম ওই ছাত্রীকে ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা ৪ বন্ধুকে মারধর করে একটি মোবাইল ফোন ছিনতাই করে তার ইচ্ছার বিরুদ্ধে অটোরিকশায় করে নিয়ে যায়। পরে জোরপূর্বক তামিমের নির্জন বাড়িতে নিয়ে আটক করে। এ সময় মেয়েটি চিৎকার শুরু করলে ভয়ে ওই যুবক ছাত্রীকে ছেড়ে দেয়। ছেড়ে দেয়ার আগে ভিকটিমের একটি ভিডিও ধারণ করে যাতে পরবর্তীতে ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে ব্যবহার করা যায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে যুবসমাজ তামিমকে ধরে পুলিশে দেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেছে।
ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত তামিম স্কুলছাত্রীকে অপহরণের কথা এবং মাদকাসক্ত থাকার কথা স্বীকার করলেও ধর্ষণের কথা অস্বীকার করে। ঘটনা প্রসঙ্গে ওই স্কুলছাত্রীর বড় ভাই বলেন, আমার বোন স্কুল থেকে তার বন্ধুদের নিয়ে ব্রিজে ঘুরতে আসলে তামিম আমার বোনকে তার বাড়িতে নিয়ে আটক করে এবং কুপ্রস্তাব দেয় পরে মোবাইলে ভিডিও ধারণ করে। এর বেশি তিনি কিছু বলতে রাজি হয়নি। ঘটনা প্রসঙ্গে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন বলেন, এই ঘটনায় স্কুলছাত্রীর বড় ভাই একটি মামলা দায়ের করেছে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
কুলিয়ারচরে ধর্ষণের অভিযোগে আটক ১
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২১ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
