উনত্রিশে পা দিলো মানবজমিন

উনত্রিশে পা দিলো মানবজমিন

ফন্ট সাইজ:

আটাশ বছর পেরিয়ে উনত্রিশে পা দিলো মানবজমিন। সংবাদপত্র জগৎকে বদলে দেয়া মানবজমিন-এর জন্মদিন আজ। ১৯৯৮ সালের ১৫ই ফেব্রুয়ারি মানবজমিন পৃথিবীর আলো দেখে। দীর্ঘ এ পথচলায় কতো যে বাধা-বিপত্তি পেরুতে হয়েছে এর কোনো ইয়ত্তা নেই। ঝড়ঝঞ্ঝা, ক্ষমতাসীনদের চোখ রাঙানো ছিল নিত্য ঘটনা। অসংখ্য রিপোর্ট সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে। এর খেসারতও দিতে হয়েছে এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে। তারপরও তিনি ছিলেন অবিচল। সত্যের জন্য লড়ে যাচ্ছেন এখনো।


দেশের ইতিহাসে প্রথম নারী সম্পাদক মাহবুবা চৌধুরীর সম্পাদনায় বের হচ্ছে মানবজমিন। একঝাঁক তরুণ ও অভিজ্ঞ রিপোর্টার মানবজমিন পরিবারের সদস্য। প্রধান সম্পাদকের দিকনির্দেশনায় এগিয়ে চলছেন তারা। আর প্রধান সম্পাদক এখনো রিপোর্টিং ছাড়তে পারেননি। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েও দেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে ‘উনি তো কিছুই বলে গেলেন না...’ শিরোনামে রিপোর্ট সারা দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়। যা এখনো মানুষের মুখে মুখে। মানবজমিনের শুরুটাও ছিল এক চমক। পশ্চিমা ধাঁচের ট্যাবলয়েড পত্রিকার সঙ্গে অপরিচিত দেশের পাঠক। আর এই পাঠককুল কীভাবে নেবে পত্রিকাটি? ছিল নানা শঙ্কা। বিশাল এক চ্যালেঞ্জ নিলেন প্রধান সম্পাদক। এই চ্যালেঞ্জ এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি। দক্ষিণ এশিয়ার প্রথম রঙিন ট্যাবলয়েড মানবজমিন দেশের জন্য এক ইতিহাস। ১৯৯৮ থেকে ২০২৬। চোখের পলকে যেন পেরিয়ে গেল আটাশটি বছর। দীর্ঘ এ সময়ে স্মৃতির মলাট ভারী হয়েছে। ‘কারও তাঁবেদারি করে না’- স্লোগান সাহস জুগিয়েছে মানবজমিন কর্মীদের। সেই স্লোগানকে আঁকড়ে ধরে এগিয়ে যাচ্ছে। দেশের তারকাখ্যাত বহু রিপোর্টার তৈরি হয়েছে মতিউর রহমান চৌধুরীর হাত ধরে।


সত্যি বলতে কি, মানবজমিন একটি পরিবার। এ পরিবারের সুখ-দুঃখ একে অপরে ভাগ করে নেন। এভাবেই পেরিয়েছে আটাশটি বছর। কোনো দল বা গোষ্ঠী নয়। সত্যকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার তাগিদ কর্মরত সাংবাদিক-কর্মচারীদের সাহস বাড়িয়েছে। আর তাই তো নানা চ্যালেঞ্জ পেরিয়ে আজ মাল্টিমিডিয়া, অনলাইন এবং প্রিন্ট আকারে মানবজমিন জাতীয়, আন্তর্জাতিক বাংলাভাষী পাঠক সমাজে অন্যতম জনপ্রিয় শীর্ষ দৈনিক। ১৫ই ফেব্রুয়ারি উনত্রিশ বছরে পা দেয়ার এ দিনে সবার প্রতি বিনম্র ভালোবাসা। রইলো শুভাশিস ও কৃতজ্ঞতা।


মুহাম্মদ ইসমাঈল বুখারী

৫ মাস আগে

জন্মদিনের এই শুভক্ষণে মানবজমিন পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Shahadat Udraji

৫ মাস আগে

অনলাইনের এবারের ভার্সান ভাল হয়েছে, সেই পুরানো দেখতে দেখতে ক্লান্ত হয়েছিলাম। ধন্যবাদ।

Md. Hasib Shahid

৫ মাস আগে

Subchha, I hope to be an impartial journalist in the future.”

মোহাম্মদ উল্লাহ

৫ মাস আগে

শুভ জন্মদিন প্রিয় কর্মস্থল দৈনিক মানবজমিন।

মো. মিজানুর রহমান

৫ মাস আগে

মানব জমিন পরিবারের সকলকে শুভেচ্ছা।

মন্তব্য করুন