ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে দলীয় দুইশ’ রানের আগেই থামালো বাংলাদেশ। ৪৮.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ১৯৮। প্রথম ম্যাচ হাতছাড়া হওয়ায় সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দিয়েছেন নাহিদ রানা। ১০ ওভার করে স্রেফ ৩২ রানের খরচে নিয়েছেন পাঁচ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে এটি টাইগার পেসারের দ্বিতীয় ফাইফার। ২টি করে উইকেটে নিয়েছেন শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও রিশাদ হোসেন নিয়েছেন ১টি করে। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেছেন ওপেনার নিক কেলি। চতুর্থ উইকেটে মোহাম্মদ আব্বাসকে নিয়ে কেলির গড়া ৫৬ রানের জুটিই সর্বোচ্চ। আর কোনো জুটি ৪০ রানও ছুঁতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ১৯ রান করেন আব্বাস।
আরও পড়ুন:
২ নতুন মুখ নিয়ে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ
