নাহিদের ফাইফার, এক উইকেটের অপেক্ষা বাংলাদেশের

নাহিদের ফাইফার, এক উইকেটের অপেক্ষা বাংলাদেশের

ফন্ট সাইজ:

একটি-দুটি করে ফাইফার পূরণ করে ফেললেন নাহিদ রানা। নিজস্ব কোটার শেষ ওভারের তৃতীয় বলে টাইগার পেসার ফেরালেন জেডেন লেনক্সকে। ৪৫.৩ ওভারে নিউজল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ১৮৩।


কেলি-আব্বাসের জুটি ভাঙলেন নাহিদ

চতুর্থ উইকেটে শক্ত ভিত গেড়েছিলো নিউজিল্যান্ড। নিক কেলি ও মোহাম্মদ আব্বাস মিলে যোগ করেন ৫৬ রান। তাতে ছাড়ায় দলীয় শতরানও। ব্যক্তিগত ফিফটি তুলে নেন ওপেনার কেলি (৫৩*)।  পানীয় বিরতি থেকে ফিরে ১৯ রানে আরেক প্রান্তে থাকা আব্বাসকে সাজঘরে পাঠিয়েছেন নাহিদ। ম্যাচে এটি টাইগার পেসারের তৃতীয় উইকেট।

২৮.৩ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১০৮ রান। 


নাহিদের জোড়া আঘাত

নিজের প্রথম দুই ওভারেই দুই উইকেট নিলেন নাহিদ রানা। নিউজিল্যান্ড ওপেনার হেনরি নিকোলসকে (১৩) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলার পর এবার উইল ইয়াংকে (২) সৌম্যর ক্যাচ বানালেন তিনি।

৯.২ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২৮।


সৌম্যর ফেরার ম্যাচে টসে হেরে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছয় মাস পর ওয়ানডে দলে ফিরলেন সৌম্য সরকার। গত বছরের ২৩শে অক্টোবরের পর আজ প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে খেলবেন এ বাঁহাতি ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে থেকে এই একটিই পরিবর্তন বাংলাদেশ দলে। আফিফের জায়গায় ঢুকেছেন সৌম্য।

সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। নিউজিল্যান্ড তাদের একাদশ অপরিবর্তিত রাখছে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রোক, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন