প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার পৈতৃকভিটা বগুড়ার পথে তারেক রহমান

প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার পৈতৃকভিটা বগুড়ার পথে তারেক রহমান

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার পৈতৃকভিটা বগুড়ায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর গুলশানের বাসা থেকে তিনি রওনা হন। সরকারপ্রধান তার বাসে করে সফরসঙ্গীদের নিয়ে যাচ্ছেন।

প্রায় দুই দশক পর তারেক রহমান দিনব্যাপী সফরে বগুড়ায় যাচ্ছেন। জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে পৈতৃক নিবাস ‘জিয়া বাড়ি’তে যাওয়ার কথা রয়েছে তার।

বগুড়ায় প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ, হামের টিকাদান ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।  এরপর বিকালে বিএনপির জনসভায় যোগ দেবেন তিনি।

এসব কর্মসূচি শেষে রাতে সড়ক পথেই প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরে এই প্রথম তারেক রহমান নিজের জন্মস্থান বগুড়ায় যাচ্ছেন।

MD. ABDUL MAJID

১ মাস আগে

Good news

Md. Abdul Wadud

১ মাস আগে

আশা করি তিনি পুরোপুরি শহীদ জিয়ার অনুসারী হবেন।

মন্তব্য করুন