প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সরকারি সফরে তিনি বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন এবং একটি জনসভায় ভাষণ দেবেন। সফরসূচি থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল ৬টায় ঢাকা থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে পৌঁছে সংক্ষিপ্ত বিরতির পর বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন এবং ই-বেইল বন্ড কার্যক্রমের সূচনা করবেন। এরপর বেলা সাড়ে ১১টায় তিনি বগুড়া পৌরভবনে গিয়ে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন। সেখান থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর ১২টা ৪৫ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে। বাগবাড়ীতে তিনি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬ উদ্বোধন করবেন এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। দুপুর ১টা ৪৫ মিনিটে নশিপুরে চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন। পরে দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি বাগবাড়ী থেকে বগুড়া সার্কিট হাউসে ফিরে আসবেন।
বিকাল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেয়ার কথা রয়েছে। এরপর বিকাল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। ফেরার পথে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) স্বল্প সময়ের জন্য বিরতি নেবেন এবং রাত ১১টার মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রী বগুড়া যাচ্ছেন আজ, উদ্বোধন করবেন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প
স্টাফ রিপোর্টার
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

A R Sarker
১ মাস আগেবিমানবন্দর, বিশ্বিবদ্যালয়, এগুলোর খবর কই।