বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রতি সপ্তাহে দু’দিন ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে উচ্চ আদালতে কর্মরত বেঞ্চ অফিসারদের নিজে অথবা তার প্রতিনিধির মাধ্যমে আইটি শাখা থেকে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করার নির্দেশ দেয়া হয়েছে। রোববার হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) আশফাক আহমেদের স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে “আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করত” তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে দু’দিন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে কর্মরত সকল বেঞ্চ অফিসারকে এবং দ্বৈত বেঞ্চ থেকে যেকোনো একজন বেঞ্চ অফিসারকে তাদের ই-মেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নাম্বারসহ নিজে অথবা তার প্রতিনিধি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের আইটি শাখায় উপস্থিত হয়ে আগামী ২০শে এপ্রিলের মধ্যে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ প্রদান করা হলো। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার বিচারকদের ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনার প্রস্তুতি নিতে বলেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ফলে জ্বালানি সাশ্রয়ে শিগগিরই সপ্তাহের এ দু’দিন হাইকোর্টে ভার্চ্যুয়ালি বিচারকাজ শুরু হতে যাচ্ছে।
জ্বালানি সংকট : সপ্তাহে দু’দিন হাইকোর্টে ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
