নাগেশ্বরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার, শিক্ষক পলাতক

ফন্ট সাইজ:

কুড়িগ্রামের নাগেশ^রীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে স্কুলশিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অভিযুক্ত শিক্ষক ওমর ফারুকের নাগেশ^রী পৌরসভার টিএনটি মোড় এলাকার নিজ বাড়িতে। এ ঘটনায় নাগেশ^রী থানায় মামলা দায়ের করেছে ওই স্কুলছাত্রের বাবা। অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক (৪০) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা তালেপেরহাট গ্রামের মৃত বুজুর আলীর ছেলে। তিনি আনছারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তালেপের হাট সৃষ্টি পাবলিক মডেল স্কুলের পরিচালক।
জানা যায়, অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক গত ২৯শে মার্চ রাত ৯টার দিকে নাগেশ^রী টিএনটি মোড়স্থ নিজ বাড়িতে আসার সময় ওই ছাত্রকে ফুসলিয়ে বাড়ি নিয়ে যান। পথিমধ্যে অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রকে পান সিগারেট খাওয়ার জন্য প্রস্তাব করলে সে এসব খায় না বলে জানায়। পরে রাত পৌনে ১১টার দিকে ছাত্রকে নিয়ে টিএনটি মোড়স্থ বাড়িতে ঢোকেন ওই শিক্ষক। ওই ছাত্র তার প্রস্তাবে রাজি না হলে মারপিটসহ নানাভাবে অত্যাচার করে। এ সময় ওই ছাত্র আর্তচিৎকার করলে তার নাক মুখ ও গলা চিপে ধরে হত্যার চেষ্টা করে এবং জোরপূর্বক বলাৎকার করে। এভাবে রাতভর অত্যাচারের পর সে অসুস্থ হয়ে পড়ে। পরে ভোর ৫টার দিকে ছাত্রকে গোসল করিয়ে সকালে আবারো সৃষ্টি পাবলিক মডেল স্কুলের আবাসিকে রেখে সটকে পড়েন শিক্ষক।
ওই ছাত্র বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে সবকিছু খুলে বলেন। পরে তাকে পল্লী চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও এখনো সে আতঙ্কিত। এদিকে ওই শিক্ষক ওমর ফারুকের লোকজনকে দিয়ে ঘটনাটিকে ধামাচাপা দিতে ও মামলা তুলে নিতে ওই ছাত্রের পরিবারকে নানাভাবে হুমকি প্রদান করা হচ্ছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন