শাহজাদপুরে বায়োপ্লান্টে বিস্ফোরণ, দগ্ধ ২

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের দুর্গাদহ গ্রামে রূপকুমার ঘোষের বায়োপ্লান্টে বিস্ফোরণে ২ জন দগ্ধ হয়েছেন। ভয়াবহ এ বিস্ফোরণে ২ জনের শরীরের ৯০% পুড়ে গেছে। গত শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুর্গাদহ গ্রামের রূপকুমার ঘোষ দুধের কারখানার পাশে নির্মিত বায়োগ্যাস প্লান্টে অদক্ষ শ্রমিক দিয়ে কাজ করানোর সময় একজন সিগারেট ধরালে সেখানে জমে থাকা গ্যাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন গুরুতর দগ্ধ হন। আহতরা হলেন, দুর্গাদহ গ্রামের মমিন (৩৫) ও লাল চাঁদ (৪৫)।
বিস্ফোরণের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করেন। রূপকুমার ঘোষ জানান, বায়োপ্লান্ট থেকে ওরা পাম্প দিয়ে পরিষ্কার করতে গিয়ে নিচে নেমে একজন সিগারেট জ্বালানোয় আগুন ধরে যায়। থানার পুলিশ পরিদর্শক নাজমুল হোসেন জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছি। আহতদের ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন