জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ

ফন্ট সাইজ:

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে। রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানিয়েছে দলটি।
বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকারি এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনকে আরও কষ্টের মধ্যে ফেলে দেবে। দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতিতে নাকাল কোটি কোটি মানুষের জীবন জীবিকা আরও দুর্বিসহ হয়ে উঠবে। দেশে জ্বালানি সংকটের মধ্যে তেলের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি মোটেও গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ইরান-আমেরিকা যুদ্ধবিরতিকালে জ্বালানি তেলের দাম যখন ব্যারেল প্রতি ৯০ ডলারে নেমে এলো, তখন এই দাম কমার সুফল সাধারণ মানুষ না পেয়ে তাদেরকে বাড়তি দামে তেল কিনতে বাধ্য করা জনগণের কাছে দায়বদ্ধ কোন সরকারের উপযুক্ত কাজ হতে পারেনা।
সাইফুল হক বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে সরকারকে যদি আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে তেল কিনতে হয়। তাহলে দেশে জনগণের কথা বিবেচনা করে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া জ্বালানি খাতে পরিকল্পিতভাবে ভর্তুকী দিয়ে যেতে হবে। গত কয়েক দশক ধরে বিদ্যুৎ ও জ্বালানি সংস্থাসমূহ যে বিরাট অংকের মুনাফা করেছে সেখান থেকেও ভর্তুকী দেয়া যেতে পারে।
তিনি উল্লেখ করেন, জ্বালানি খাতে যে সীমাহীন চুরি, দূর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা, সিষ্টেম লস অব্যাহত রয়েছে তা কেবল ১০℅ কমিয়ে আনতে পারলে জ্বালানির দাম বৃদ্ধির প্রয়োজন হবেনা। বর্তমান সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন