তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) পৃষ্ঠপোষকতায় ঢাকায় সম্প্রসারিত হচ্ছে মুইয়েথাই, মিক্সড মার্শাল আর্ট ও বক্সিং প্রতিযোগিতা। শনিবার সন্ধ্যায় বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর। দেশ বিদেশের ফাইটিং স্টারদের ফাইট দেখতে দর্শকদের গুঞ্জরণে মুখরিত হয়ে ছিল জুলকান ইনডোর অ্যারেনা। বিশেষ এই প্রতিযোগিতাটি দর্শক গ্যালারিতে থেকে উপভোগ করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান। এছাড়াও উপস্থিত ছিলেন সানভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান। তিন ডিসিপ্লিনের এই ফাইটে মুখোমুখি লড়েছেন বাংলাদেশ থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরের প্রতিযোগীরা। ১২ বাউটের এই প্রতিযোগিতায় অংশ নেন দেশ-বিদেশের ২৪ জন প্রতিযোগী। এর মধ্যে বাউট ১ চ্যাম্পিয়নশীপ বেল্ট ছিনিয়ে নেন বাংলাদেশের ইয়াহসান হাসিন, বাউট ২ এ সিঙ্গাপুরের নিক চুয়া, বাউট ৩ এ বাংলাদেশের রাফায়েল স্যানি, বাউট ৪ এ বাংলাদেশের ইমন তঞ্চঙ্গ্যা, বাউট ৫ এ বাংলাদেশের হোসাইন আহমেদ, বাউট ৬ এ ফিলিপাইনের মার্ক জোসেফ অ্যাব্রিলো, বাউট ৭ এ বাংলাদেশের ইসার কবির, বাউট ৮ এ বাংলাদেশের গাজ্জালী বেনজাদিদ জিদান, বাউট ৯ এ বাংলাদেশের মাসাদুল রেজা অমিও, বাউট ১০ এ বাংলাদেশের মনজুর আলম চ্যাম্পিয়ন বেল্ট জেতেন। বাউট ১১ এ নারীদের বক্সিংয়ে বাংলাদেশের সানজিদা জান্নাত লড়েছেন থাইল্যান্ডের পর্নপিমন পংপেও এর বিপক্ষে। প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ বেল্ট ছিনিয়ে নেন সানজিদা জান্নাত। বাউট ১২ এ বাংলাদেশের মোহাম্মদ রাশেদ লড়েছেন থাইল্যান্ডের সিংথং সর সিঙইউ এর বিপক্ষে। প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ বেল্ট ছিনিয়ে নেন মোহাম্মদ রাশেদ।
শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর
স্পোর্টস রিপোর্টার
খেলা
১ মাস আগে
১৯ এপ্রিল (রবিবার), ২০২৬, ৫ঃ৫৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
