এলপিজি’র দাম বাড়লো ২১২ টাকা

এলপিজি’র দাম বাড়লো ২১২ টাকা

ফন্ট সাইজ:

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। এতে এলপিজির ১২ কেজির সিলিন্ডারে এক লাফে ২১২ টাকা দাম বাড়ল। এই নিয়ে এক মাসে দুইবার সিলিন্ডারে এলপিজির দাম বাড়লো।

রোববার এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এর আগে সবশেষ গত ২রা এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। ওইদিন ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮। অর্থাৎ, এলপিজির ১২ কেজির সিলিন্ডারে এক লাফে ২১২ টাকা দাম বাড়ল।

Mustafizur

১ মাস আগে

এমনিতেই ১৭০০/- সিলিন্ডার এর দাম দোকানের ২৪০০/২৫০০/- এখন যে কত রাখবে কে জানে?

মিলন আজাদ

১ মাস আগে

ভারতে সিলিন্ডার গ্যাস এর দাম বেড়েছে মাত্র ৬০ রুপি যুদ্ধ পরিস্থিতির সময়। তখন সমস্ত মিডিয়ায় তোলপাড় শুরু হয় রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে আসে। অথচ আমাদের দেশে সবাই নির্বিকার।

ABDUS SAMAD

১ মাস আগে

Family card a dibo 2500 hajar . sorkar gas theke tel theke aro onek kicu theke nibo 10000 hajar, khao bangali family card khao.

ড. মোঃ মোস্তফা খান

১ মাস আগে

জনগনের কষ্ট হয়ে যাচ্ছে।

মন্তব্য করুন