সচিব পদমর্যাদায় ৩ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ

ফন্ট সাইজ:

সচিব পদমর্যাদায় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ও ওয়াকফ প্রশাসক পদে তিনজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এই কর্মকর্তাদের আগামী এক বছর মেয়াদের জন্য এবং সচিব পদমর্যাদায় নিয়োগ দেয়া হয়েছে।

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ডিজি) হয়েছেন ড. মোহাম্মদ জাকারিয়া। সাফিজ উদ্দিন আহমেদ ওয়াকফ প্রশাসক এবং আব্দুল্লাহ আল বাকীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন