ট্রাম্পকে যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু

কমালা হ্যারিসের অভিযোগ

ট্রাম্পকে যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু

ফন্ট সাইজ:

মার্কিন রাজনীতিক কমালা হ্যারিস অভিযোগ করেছেন, ইসরাইলের নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়েছেন, যা আমেরিকার জনগণ চায় না। এর ফলে মার্কিন সেনাদের ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে। এমনটাই জানিয়েছে আল জাজিরা। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হওয়া সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ডেট্রয়েটে ডেমোক্রেটিক পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এ মন্তব্য করেন। অন্যদিকে নেতানিয়াহু এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। গত মাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসলেই কি কেউ মনে করে, কেউ প্রেসিডেন্ট ট্রাম্পকে বলে দিতে পারে কী করতে হবে?

M.H Bari

১ মাস আগে

কমালা হ্যারিস সত্য কথা বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলের হয়ে একটা
অন্যায়, অনৈতিক এবং অমানবিক যুদ্ধে অংশগ্রহণ করবে এবং সারাবিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করবে?

Nadim Ahammed

১ মাস আগে

100% correct.

মন্তব্য করুন