বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মকর্তা নিহত

ফন্ট সাইজ:

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় রিপন কুমার সরকার (৩২) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।
রিপন কুমার সরকার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কুমরিয়ারপাড় গ্রামের শ্যামল চন্দ্র সরকারের ছেলে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বীরগঞ্জ শাখার কর্মকর্তা।

শনিবার সন্ধ্যায় বীরগঞ্জ পৌর শহরের দিনাজপুর-পঞ্চগড় সড়কের জোৎন্সা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, পৌর শহর হতে বাই সাইকেল নিয়ে অফিসে যাওয়ার পথে জোৎন্সা ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক পিছন হতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিপন কুমার মারা যায়। এলাকাবাসী ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। ঘটনার পর ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়।
বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন