কিছুদিন আগে বাবা হয়েছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। সন্তান হওয়ার পর জীবন বদলেছে অভিনেতার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এখন থেকে কাজের ক্ষেত্রে ব্যস্ততা কমাবেন। এমনকি বছরে মাত্র দু’টি ছবিতে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন। মেয়ের জন্মের পর তার জীবনে বড় পরিবর্তন এসেছে। যতটা সম্ভব মেয়েকে সময় দিতে চান। সেই কারণে মেয়ের জন্মের পর প্রায় পাঁচ মাস কাজ থেকে বিরতি নিয়েছিলেন।
রাজকুমারের সিদ্ধান্ত
বিনোদন ডেস্ক
১৯ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
