হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের

ফন্ট সাইজ:

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। মার্কিন এ অবরোধকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করেছে ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’।

এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরে গেছে। এখন থেকে এই কৌশলগত নৌপথটি সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে থাকবে।’

অন্যদিকে যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের জাহাজগুলোর চলাচলের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে না দেবে, ততক্ষণ এ কড়াকড়ি বজায় থাকবে বলে জানিয়েছে ইরান।

ক্ষুদিরাম

১ মাস আগে

ব্রাভো ইরান !! আমেরিকাকে চপেটাঘাত দিতে কেবল তোমরাই সক্ষম !!

মন্তব্য করুন