মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচের টস পর্বের চূড়ান্ত প্রস্তুতি চলছিল। মাঠে তখন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং কিউই অধিনায়ক টম ল্যাথাম প্রস্তুত। ঠিক তখনই হেড কোচ ফিল সিমন্স দ্রুত মাঠে ছুটে যান। মিরাজ ও ম্যাচ রেফারির সঙ্গে কথা বলে তিনি টিম লিস্ট বদলে দেন। বিষয়টি প্রথমে রহস্যময় মনে হলেও কিছুক্ষণ পরই পরিষ্কার হয়। শেষ মুহূর্তের অনাকাঙ্ক্ষিত চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। এক বিজ্ঞপ্তিতে দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘মোস্তাফিজ ওয়ার্মআপের সময়ে ডান হাঁটুতে অস্বস্তি বোধ করেছে। ঠিক টসের আগে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে সে আজ খেলছে না। ফিজের জায়গায় একাদশে সুযোগ পেয়েছে শরিফুল ইসলাম।’ নাফিস জানান, মোস্তাফিজের ইনজুরি বেশ গুরুত্ব সহকারে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট ও প্রধান টিম ম্যানেজমেন্ট স্টাফরা।
মোস্তাফিজের চোটে তিন ম্যাচ পর টাইগার একাদশে বদল এলো। গত মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছিল বাংলাদেশ। পুরো সিরিজ ডাগআউটে কাটানো শরিফুল এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেলেন।
মোস্তাফিজকে নিয়ে শঙ্কা
স্পোর্টস রিপোর্টার
১৮ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
