ধনবাড়ীতে পাম্প থেকে তেল জব্দ

ধনবাড়ীতে পাম্প থেকে তেল জব্দ

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের ধনবাড়ীর দারুস সালাম তেলের পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে ধনবাড়ী উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে এ অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্‌ নূরজাহান আক্তার সাথী। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্‌ নূরজাহান আক্তার সাথী জানান, ধনবাড়ী পৌরসভার কয়াপাড়া এলাকার দারুস সালাম ফিলিং স্টেশনের তেল বিক্রয়ে অনিয়ম ও তেল মজুতের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ৮১ লিটার অকটেন ও ৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়। এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেইসঙ্গে প্রতিদিন সকাল ৮টা থেকে ট্যাগ অফিসারের উপস্থিতে সঠিকভাবে তেল বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। এধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান। ভ্রাম্যমাণ আদালত চলাকালে ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এস এম ছোবহান, থানার এসআই ইকবাল হোসেনসহ ধনবাড়ী প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন