সরকারের দুই মাস পূর্তি নিয়ে সংবাদ সম্মেলন আজ

ফন্ট সাইজ:

ক্ষমতাসীন বিএনপি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী), অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা। উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস জয় পায় বিএনপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ১৭ই ফেব্রুয়ারি সরকার গঠন করে দলটি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন